,

‘আমি নিজেই মুসলিম হয়েছি, নিজেই বই পড়ে নামাজ শিখেছি’

news-image

বিনোদন ডেস্ক : অপু বিশ্বাস আজ বুধবার আসন্ন রাজনীতি ছবির পরিচালক এন এস বুলবুল বিশ্বাসের সাথে ছবির প্রচারণার জন্য লাইভে আসেন। লাইভে রাজনীতি ছবি নিয়ে নানা বিষয় নিয়ে কথা বলেন পরিচালক ও অভিনেত্রী দুজনই।

অপু বিশ্বাস বলেন, আমার সন্তান আমার পরিবার, আপনারাও আমার পরিবার। আমার ছেলেকে যেহেতু আপনারা ভালোবাসেন, আমার বাচ্চাকে আপনারা ভালোবাসেন। আমার বাচ্চার কারণে আমাকেও পিছিয়ে দেবেন না নিশ্চই।

অপু বিশ্বাসকে লাইভে অনেক ভক্তই ভাবি ভাবি বলে সম্বোধন করছিলেন। এমনকি শ্বশুরবাড়ির অধিকাংশ লোকেরাও ‘দিদি’ বলে ডাকে আমাকে। শাকিবের সাথে একজন মনির নামে একজন থাকে, আপনারা সবাই চেনেন, সে আমাকে ভাবি বলে না ডেকে ‘দিদি’ বলে ডাকে। এছাড়া আমার অন্য দেবররাও দিদি বলে ডাকে। আমি এই সম্বোধন বেশ এনজয় করি।

অপু ইসলাম ডাকবো নাকি অপু বিশ্বাস এমন প্রশ্নের জবাবে বলেন, আপনাদের মনের ভেতর কী আছে? অপু বিশ্বাস? নাকি অপু ইসলাম? আপনারা আমাকে যা হিসেবেই ডাকবেন তাই ঠিক আছে। আমি এখন মুসলিম। নিয়মিতই নামাজ পড়ি, রোজা রাখি। তবে কেউ আমাকে রোজা রাখা ও নামাজ শেখায়নি। আমি নিজেই বই পড়ে পড়ে শিখেছি।

রাজনীতি ছবির শুটিং নিয়ে নিয়ে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস বলেন, ও আকাশ বলে দে না রে… গানটা শুটিং করতে গিয়ে আমাকে ক্রেনে চড়ে দ্বোতলায় চড়তে হয়েছে। আপনারা ভিডিওতে যে দ্বোতলা দেখেছেন, সেটা কিন্তু আসলে একতলাই, নিচতলায় কিছুই নেই।

আব্রাহামকে দর্শকেরা বারবার লাইভে দেখতে চাচ্ছিলেন। এসময় অপু প্রতিশ্রুতি দিয়েছেন এরপর এক ঘণ্টা লাইভে জয় দেখার সুযোগ করে দেবেন একই সাথে তিনি বলেন, রাজনীতি হিট করানোর দায়িত্ব দর্শকের। ছবিটি যদি হিট হয় তবে আমি আমার ভক্তদের সঙ্গে দেখা করব। তাদের নিয়ে একটা গেট টুগেদার পার্টির আয়োজন করব।

এবার ঈদে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত রাজনীতি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের