,

ছিনতাইকারীদের হাতে প্রাণ হারালেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার

news-image

নিজস্ব প্রতিবেদক : ছিনতাইকারীরাই রাজধানীর যাত্রাবাড়ীতে কুমিল্লার মুরাদনগরের মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জাহাঙ্গীর আলম সর্দারকে (৬৫) হত্যা করেছে। গত ১জুন ভোরে যাত্রাবাড়ীর ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে পাঁচ ছিনতাইকারীরা তাকে ঘিরে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ওই সময় দাবি উঠেছিল, ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় জাহাঙ্গীর আলমকে হত্যা করা হয়েছে।

আজ বুধবার সকালে যাত্রাবাড়ী থানার ওসি আনিছুর রহমান জানান, মুক্তিযুদ্ধা জাহাঙ্গীর আলম হত্যার ঘটনায় পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- সাইফুল (২০), সিহাব (১৭), শান্ত (২০), পলাশ (২২) ও রানা (১৮)।

১ জুন ভোর সাড়ে ৪টায় মুরাদনগরে যাওয়ার জন্য মুক্তিযুদ্ধা জাহাঙ্গীর আলম যাত্রাবাড়ী ব্রাহ্মণচিরল এলাকার বাসা থেকে বের হন। ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে। হাতের ব্রিফকেস ও মোবাইল ফোন চাইলে জাহাঙ্গীর আলম প্রতিবাদ করেন। ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ওসি আরো জানান, এই হত্যার সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের