,

সবাই চায় ভারত-ইংল্যান্ড ফাইনাল হোক : বিরাট কোহলি

news-image

 

স্পোর্টস ডেস্ক :চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ শুরু হওয়ার বহুদিন আগেই ভবিষ্যৎ বাণী করে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে ভারত-ইংল্যান্ড। ‘ এবার বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালের আগেই সৌরভের কথাতেই সায় দিলেন ভারতের বর্তমান দলের অধিনায়ক বিরাট কোহলি।

বৃহস্পতিবার সেমি ফাইনাল খেলতে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে এই কথাই বললেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি জানালেন, “সেমিফাইনালে আমরা কার সঙ্গে খেলছি এটা মাথা ব্যথার কারণই নয়। টুর্নামেন্টে লিগ ম্যাচগুলোই সবথেকে কঠিন ছিল। আমাদের কাছে এখন দরজা খোলা। একটা ম্যাচ জিতলেই ফাইনালে পৌঁছে যাবো আমরা। সবাই চায় ভারত-ইংল্যান্ড ফাইনাল হোক। যদি দুটি দলই ভালো ক্রিকেট খেলে তাহলে ভক্তরা তাদের কাঙ্ক্ষিত ফল দেখতে পারবে। ”

তবে ক্রিকেট বিশেষজ্ঞরা অবশ্য বিরাটের এই কথাতে চূড়ান্ত আত্মবিশ্বাসের গন্ধই পাচ্ছেন। তাদের মতে বাংলাদেশকে কোনও ভাবেই ‘পাত্তা’ দিচ্ছে না বিরাটরা এমনটাই নাকি ফুটে উঠেছে বিরাটের কথায়। কেননা পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মত ‘হেভিওয়েট’ দলকে হেলায় হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে ভারত। তবে অনেকের মতে বিরাটদের এই ‘ওভার কনফিডেন্স’ বুমেরাংও হতে পারে।

ক্রিকেট পরিসংখ্যানের দিকে তাকালে ভারত বাংলাদেশের থেকে ঢের এগিয়ে একথা সবাই মানবে। এখনও পর্যন্ত কোন আইসিসি টুর্নামেন্টে ভারতকে একবারই হারিয়েছে টাইগাররা। ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপে লিগ পর্বেই ভারতকে ছিটকে দিয়েছিল বাংলাদেশ। তবে এরপর আর জয় পায়নি বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে