,

আনুশকাকে ‘লেডি লাক’ বলে মানেন বিরাট (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাই তার জীবনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী। সেই সঙ্গে অনুপ্রেরণাও। এসব কথা ইতিমধ্যেই নির্দ্বিধায় মেনে নিয়েছেন বিরাট কোহলি৷ তাই বান্ধবীর হাত ধরে ক্যামেরার সামনে আসতে অথবা নির্জনে তার সঙ্গে ছুটি কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দ্বিধা করেন না ভারত অধিনায়ক।

ক্রিকেটে ‘লেডি লাক’-এর বিষয়টি বারবারই ঘুরে-ফিরে উঠে আসে। বিয়ের পর রোহিত শর্মার ফর্মে ফেরা নিয়ে যেমন আলোচনা হয়েছিল, তেমনই ২০১৫ বিশ্বকাপে বিরাটের খারাপ ফর্মের জন্য দায়ী করা হয়েছিল আনুশকার উপস্থিতিকেই। সেসময় বিরাট-আনুশকার প্রেমকাহিনি নিয়ে উঠেছিল বিতর্কের ঝড়। তবে নানা সমালোচনা সত্যেও বিরাট কিন্তু আনুশকাকে ‘লাকি’ বলেই মনে করেন।

সম্প্রতি একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সে কথাই জানালেন একদিনের ক্রিকেটে বিশ্বের সেরা এই ব্যাটসম্যান। মন খুলে বললেন, তিনিও লেডি লাকে বিশ্বাসী। ক্যাপ্টেন কোহলি বলেন, “সেই সময় মোহালিতে ছিলাম। আনুশকাও ওখানেই ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলছিল। তখনই খবর আসে আমাকে সীমিত ওভারের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। চোখের সামনে নিজের ক্রিকেট জীবনের ফ্ল্যাশব্যাকটা ফুটে উঠেছিল। সঙ্গে সঙ্গে ফোন করে সুখবরটা আনুশকাকে জানা। ”

বিরাট আরও বলেন, “আসলে ভাবতে পারিনি এমন একটা দিন জীবনে আসবে। মেলবোর্নে যখন আচমকা টেস্টে নেতৃত্বের ভার আমার কাঁধে তুলে দেওয়া হয়েছিল, তখনও আনুশকা সেখানে ছিল। এই ভাল মুহূর্তগুলো ওর সঙ্গে ভাগ করে নিতে পেরেছি। সে সব কথা মনে পড়লে দারুণ লাগে। ”

একজন নিজের শুটিং আর সিনেমা নিয়ে ব্যস্ত। আর অন্যজনের ঠাসা ক্রীড়াসূচি। তা সত্ত্বেও পরস্পরের জন্য সময় বের করে নেন বিরাট-আনুশকা। আর তাই হাজার বিতর্ক ও দূরত্বও তাদের সম্পর্কে চিড় ধরাতে পারেনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে