,

‘ট্রিপল এক্স’–এর সিকুয়েলেও দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : হলিউডে দীপিকা পাড়ুকোনের প্রথম ছবি ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জেন্ডার কেইজ’ এ বছরই মুক্তি পেয়েছে। ডি জে কারুজো পরিচালিত ছবিটি দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও সেখানে সেরেনা উইলিয়ামের ভূমিকায় দীপিকার অভিনয় অনেক প্রশংসিত হয়েছে। জানা গেছে, এই ছবির পরবর্তী সিকুয়েলেও দেখা যাবে তাঁকে। পরিচালক নিজেই এ কথা জানিয়েছেন।

গুঞ্জন শোনা যাচ্ছিল, ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জেন্ডার কেইজ’–এর সিকুয়েল ‘ট্রিপল এক্স ফোর’-এও থাকছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আর খবরটি নিশ্চিত হতেই এই ‘পিকু’ তারকার এক ভক্ত টুইটারে ডি জে কারুজোর কাছে জানতে চেয়েছিলেন, তাঁর পরবর্তী সিনেমাতেও দীপিকা থাকছেন কি না? কারুজো জানিয়েছেন, খবরটি সত্যি। ‘ট্রিপল এক্স ফোর’-এ দীপিকা পাড়ুকোনকে রাখা হবে। নির্মাতা জানান, এ বিষয়ে সব ঠিকঠাক করার জন্য শিগগিরই দীপিকার সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

আগামী সপ্তাহেই ছবিটি নিয়ে কারুজো ও দীপিকা আলোচনা করতে বসবেন বলে জানা গেছে। অবশ্য দীপিকার কাছ থেকে এখনো এ প্রসঙ্গে কিছু জানা যায়নি। এই তারকা এখন সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবির কাজ নিয়ে আছেন। কয়েকবার ছবির শুটিং পেছানোর জন্য কাজ শেষ হতে কিছু দেরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু বানসালি পূর্বনির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে বদ্ধপরিকর। দেখা যাক, ‘পদ্মাবতী’ শেষ করেই আবার হলিউডে ছুটতে হয় কি না দীপিকাকে।

‘ট্রিপল এক্স : রিটার্ন অব জেন্ডার কেইজ’ ছবিতে দীপিকার সহশিল্পী ছিলেন ভিন ডিজেল। ভারতের ‘বোম্বে টাইমস’-কে দেওয়া সাক্ষাৎকারে এই হলিউড অভিনেতা দীপিকার সঙ্গে তাঁর রসায়ন নিয়ে কথা বলেছিলেন। তিনি বলেন, ‘“ফিউরিয়াস ৭”-এর অডিশন চলাকালে আমার আর দীপিকার প্রথম দেখা হয়েছিল। সে সময় আমাদের দুজনের কথাবার্তা দেখে রুমের অন্যরা ভেবেছিলেন যে আমরা বুঝি অনেক আগে থেকেই পরিচিত। আমাদের মধ্যকার সম্পর্কটা আসলে শুরু থেকেই খুব সহজ-স্বাভাবিক। এ রকম একজন নিষ্ঠাবান সহশিল্পী পেলে আসলেই কাজ ভালো হয়।’
তথ্যসূত্র : জুম টিভি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের