,

সেমিফাইনালে বৃষ্টিতে ম্যাচ বাতিল হলে কী হবে?

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলোয়াড়দের পাশাপাশি দাপট দেখাচ্ছে বৃষ্টিও! বেরসিক বৃষ্টির বাগড়ায় গ্রুপ পর্বে ১২ ম্যাচের দুটির ফল আসেনি। তিনটি ম্যাচ নিষ্পত্তি হয়েছে ডিএল মেথডে।

গ্রুপ পর্বে বৃষ্টিতে ম্যাচ বাতিল হলে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু সেমিফাইনাল তো নকআউট পর্ব, পয়েন্ট ভাগাভাগির সুযোগ নেই। তাহলে সেমিতে বৃষ্টিতে ম্যাচ বাতিল হলে কী হবে?

শেষ চারে বৃষ্টিতে ম্যাচ বাতিল হলে ফাইনালে উঠে যাবে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার সেরা দল। আর এই সুযোগটা পাবে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ভারত। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে ইংল্যান্ড, ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত।

১৪ জুন কার্ডিফে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে ফাইনালে উঠে যাবে স্বাগতিকরা, কপাল পুড়বে পাকিস্তানের।

১৫ জুন এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ভারত ও বাংলাদেশ। এই ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে বিদায় নিতে হবে প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টের সেমিতে ওঠা বাংলাদেশকে।

আর ম্যাচ টাই হলে ফল নিষ্পত্তি হবে সুপার ওভারে। আন্তর্জাতিক ও ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে সুপার ওভার থাকলেও ওয়ানডেতে এখন পর্যন্ত দেখা যায়নি। চ্যাম্পিয়নস ট্রফিতে এই সুযোগ রেখেছে আইসিসি।

ওভালে ১৫ জুনের ফাইনালের জন্য অবশ্য রিজার্ভ ডে রাখা হয়েছে। কোনো কারণে নির্ধারিত দিনে ফল না হলে ম্যাচ হবে পরের দিন। সেদিনও ফল না হলে দুই ফাইনালিস্টকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের