,

ফেঁসে যাচ্ছেন রোনালদো!

news-image

স্পোর্টস ডেস্ক : সময়টা দারুণ যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। সম্প্রতি জমজ সন্তানের বাবা হয়েছেন তিনি। এর আগে বার্সেলোনার কাছ থেকে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করাসহ চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রেখেছে তাঁর দল রিয়াল মাদ্রিদ। অবসর সময়টা এখন পরিবারের সঙ্গে কাটাচ্ছেন এই পতুর্গিজ সুপারস্টার। তবে এরই মধ্যে একটা দুঃসংবাদ শুনলেন এই তারকা। কর ফাঁকির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। স্প্যানিশ গণমাধ্যমগুলোর মতে, ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন ক্রিস্টিয়ানো।

কেবল সিআর সেভেনে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ হোসে মরিনহো ও রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেসের বিরুদ্ধেও কর ফাঁকির অভিযোগ উঠেছে। যদিও রোনালদো ও মরিনহো এরই মধ্যে তাঁদের বিরুদ্ধে আনা এই অভিযোগের প্রতিবাদ করেছেন। রোনালদোর পক্ষে রিয়াল মাদ্রিদও এই ঘটনার প্রতিবাদ করেছে। বেশ কিছুদিন ধরেই রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির তদন্ত চলছিল।

অভিযোগ উঠেছে, রোনালদো তাঁর ছবি স্বত্ব থেকে আয় করা অর্থ লুকাতে অন্য ব্যবসার আশ্রয় নেন। স্প্যানিশ বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, রোনালদো সব অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি খতিয়ে দেখছে স্পেন সরকার। বিভিন্ন গোপন নথিতে নাকি এই বিষয়ে প্রমাণ পাওয়া গেছে।

অভিযোগ প্রমাণিত হলে ছয় বছরের মতো জেল হতে পারে এই পর্তুগিজ তারকা ফুটবলারের। এর আগে একই অপরাধের জন্য বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসিকে ২১ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন স্পেনের আদালত। অহিংস অপরাধের জন্য ২৪ মাসের কম সাজা হলে স্প্যানিশ আইন অনুযায়ী কারাদণ্ড হবে না অপরাধীর।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের