,

সালমান খানের বাড়ির টয়লেট থেকে যুবক আটক

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির টয়লেট থেকে লুকানো অবস্থায় এক যুবককে আটক করেছে বাড়ির নিরাপত্তারক্ষীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাত দেড়টার দিকে অতি গোপনে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের দেয়াল টপকে ঢুকে পড়েন ওই যুবক। বাড়ির নিরাপত্তারক্ষীরা বিষয়টি টের না পেলেও বিষয়টি পথচারীদের নজর এড়ায়নি। পরে তারা নিরাপত্তারক্ষীদের ঘটনাটি জানান।

এরপর ওই যুবককে ধরতে শুরু হয় অভিযান। গোটা অ্যাপার্টমেন্ট তন্ন তন্ন করে তল্লাশি চালান নিরাপত্তারক্ষীরা। এর মধ্যে পুলিশকেও খবর দেয়া হয়।

ঘণ্টাখানেক পর অ্যাপার্টমেন্টের একটি টয়লেট থেকে সেই যুবককে বের করেন নিরাপত্তারক্ষীরা। মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার বাসিন্দা ওই যুবকের নাম মুহম্মদ সিরাজউদ্দিন। পরে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

পুলিশকে সেই যুবক জানায়, হঠাৎ করে প্রাকৃতিক চাপ অনুভব করলে শুধু ‘শৌচকর্ম’ করতেই ওই বাড়িতে ঢুকেছিলেন তিনি।

তবে যুবকের পরিবারের সদস্যরা জানান, প্রায়ই সালমান খানের বাড়ির সামনে যেতেন সিরাজউদ্দিন। প্রিয় নায়ককে দেখার জন্য সেখানে অপেক্ষাও করতেন দীর্ঘ সময়।

এদিকে পুলিশের প্রাথমিক অনুমান, প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখার জন্যই ঝুঁকি নেন ওই সালমানভক্ত। আর নিরাপত্তারক্ষীরা খোঁজাখুঁজি শুরু করলে বাধ্য হয়েই অ্যাপার্টমেন্টের একটি শৌচালয়ে লুকান।

এদিকে নায়কের বাড়ির পাশেই একটি পাবলিক টয়লেট বানানো হচ্ছে। যদিও তা এখনো ব্যাবহারের জন্য খুলে দেয়া হয়নি। তবে তার অ্যাপার্টমেন্টের পাশের লোকজন এবং সালমান নিজেও এই টয়লেট নির্মাণের স্থানটির ব্যাপারে আপত্তি তুলেছেন।

কারণ হিসাবে তারা দাবি করেন, এতে ওই এলাকার নিরাপত্তা বিঘ্নিত হবে।

এ ব্যাপারে সালমান খান জানান, তিনি ওই যুবকের বিষয়ে তেমন কিছু জানেন না। এছাড়া, তার বাড়ির সামনে প্রতিদিনই প্রায় ৫০ জন লোক আসে, ঘোরাঘুরি করে। এসব দেখা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিরাপত্তারক্ষীদের।

অ্যাপার্টমেন্টে যুবক ঢুকে পড়ার ঘটনায় মামলা না হলেও বিষয়টি নথিভুক্ত করেছে পুলিশ। সূত্র: মিড-ডে ও ইন্ডিয়া ডট কম

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের