,

‘আল্লাহ মেহেরবান’ এর পরিবর্তে ‘ইয়ারা মেহেরবান’

news-image

বিনোদন ডেস্ক : যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘বস-টু’তে ব্যবহৃত ‘আল্লাহ মেহেরবান’ গানটি নিয়ে সমালোচনার মুখে ইউটিউব থেকে গানটিকে সরিয়ে নেওয়া হয়। এবার গানটি আসছে নতুন নামে। গানের কথাগুলো বদলে যাচ্ছে। কয়েকদিন আগেই ছবিটির নায়িকা নুসরাত ফারিয়া এ তথ্য জানিয়েছিলেন। এবার জাজ মাল্টিমিডিয়ার একটি সূত্র জানিয়েছে গানটির নতুন নাম হচ্ছে ‘ইয়ারা মেহেরবান’।

এর আগে গত ২৮ মে ‘আল্লাহ মেহেরবান’ গানটি প্রকাশের পর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দুটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বরাবর। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সমালোচনার ঝড় ওঠে গানটি নিয়ে। এরই পরিপ্রেক্ষিতে গত ৩০ মে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব থেকে গানটি সরিয়ে নেওয়া হয়।

কলকাতার বাবা যাদব পরিচালিত এ ছবিতে কলকাতার নায়ক জিতের নায়িকা হয়ে অভিনয় করেছেন ঢাকার নুসরাত ফারিয়া ও কলকাতার শুভশ্রী। সিনেমাটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎস ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।

২০১৩ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পায় জিৎ ও শুভশ্রী অভিনীত ছবি ‘বস: বর্ন টু রুল’। এটি ছিল তেলেগু ছবির রিমেক। আগের ছবিটির দ্বিতীয় কিস্তি ‘বস- টু’। এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, অমিত হাসান, সীমান্ত প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে