,

পাহাড়ধসে তিন জেলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৪

news-image

নিজস্ব প্রতিবেদক : নিম্নচাপের প্রভাবে দুই দিনের টানা বর্ষণে পাহাড়ধসে ও গাছচাপায় ঘটনায় চট্টগ্রাম বিভাগের তিন জেলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাড়িয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব জি এম আবদুল কাদের।

আজ মঙ্গলবার রাত পৌনে ৯টায় উপ সচিব জি এম আবদুল কাদের জানান, পাহাড় ধসের ঘটনায় দুই সেনা কর্মকর্তাসহ ৯৪ জনের লাশ উদ্ধারের খবর তারা পেয়েছেন। আমরা নিয়মিত জেলা পর্যায়ে যোগাযোগ রাখছি। নিহতের সংখ্যা একশ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে মারা গেছেন ৩০ জন। তাদের মধ্যে ২২ জন পাহাড় ধসে এবং বাকিরা গাছচাপায় মারা যান। এছাড়া রাঙ্গমাটিতে ৫৮ জন ও বান্দরবানে ছয়জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত রবিবার থেকে দেশের দক্ষিণ পূর্বের জেলাগুলোতে চলছে ভারি বৃষ্টিপাত। পাহাড়ি ঢলে সোমবার রাতে পরিস্থিতি নাজুক হয়ে পড়লে চট্টগ্রামের সঙ্গে রাঙামাটি ও বান্দরবানসহ কক্সবাজারের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরই মধ্যে বৃষ্টির পানিতে মাটি সরে গেলে সদর উপজেলাসহ রাঙামাটির বিভিন্ন এলাকা, বান্দরবান ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পাহাড় ধস ও গাছচাপার এ ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে