,

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে আলোচনায় আম্পায়ারিংও

news-image

 

স্পোর্টস ডেস্ক :গত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের কথা নিশ্চয়ই ভুলে যায়নি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। ভারতের বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশকে ছিটকে দিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। যা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল তখন। এবারের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে আবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় ম্যাচে কারা থাকছেন আম্পায়ার, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কমতি নেই।

সম্প্রতি আইসিসি বাংলাদেশ-ভারত ম্যাচের আম্পায়ারদের নাম ঘোষণা করেছে। যাতে দুই আম্পায়ার থাকবেন, শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের নাইজেল লং ও রিচার্ড ইলিংওয়ার্থ। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান ক্রিস ব্রড।

গত বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ার ছিলেন ইংল্যান্ডের ইয়ান গোল্ড ও পাকিস্তানের আলীম দার। সে ম্যাচে রুবেল হোসেনের একটি নো বল এবং মাহমুদউল্লাহর ক্যাচ আউট নিয়ে এখনো বিতর্ক রয়েছে। যা নিয়ে সামালোচনার ঝড়ে উঠেছিল তখন। তাই এই ম্যাচের আগে থেকেই আলোচনা শুরু হয়ে গেছে, এবার আম্পায়ারদের ভূমিকা কেমন থাকবে।

কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে বাংলাদেশ হেরে যাওয়ার পর ‘বিতর্কিত’ আম্পায়ারিং নিয়ে তীব্র সমালোচনা করায় আইসিসি কর্মকর্তাদের রোষের মুখে পড়তে হয়েছিল মুস্তফা কামালকে। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেও ছাড়েননি। এ নিয়ে জল অনেক দূর গড়িয়েছিল। পরে তিনি পদত্যাগও করেছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের