,

আনুশকাকে ফোন দিয়ে অঝোরে কেঁদেছিলেন কোহলি

news-image

 

স্পোর্টস ডেস্ক :বলিউড অভিনেত্রীদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের প্রেমের বিষয়টি বেশ পুরনো। তওব, বিরাট কোহলি ও আনুশকা শর্মার মতো এতটা খোলামেলা প্রেম আর কারও ক্ষেত্রে দেখা যায়নি। তিন বছর ধরে বলিউডের এ অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ভারতের ক্রিকেটার বিরাট কোহলি।

তাদের মাখামাখির খবর বারবারই মিডিয়ায় আসে। কোহলি সাধারণত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না। আর আনুশকা প্রসঙ্গ উঠলে তো না-ই। তবে সম্প্রতি স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে কোহলি নিজের কান্নার ঘটনা জানিয়েছেন।

একদিন হঠাৎ বিসিসিআই থেকে বিরাট কোহলি জানতে পারেন, ভারতের পরবর্তী অধিনায়ক তিনি। খবরটা শুনে প্রথমে বিশ্বাস হয়নি। ধাতস্থ হয়ে ‘প্রিয়তমা’ আনুশকা শর্মাকে ফোন করেন। কথা বলতে পারছিলেন না। পাওয়ার আনন্দে অঝোরে কাঁদতে থাকেন।

কোহলি বলেন, ‘তখন আমি মোহালিতে। টেস্ট সিরিজ চলছিল। আনুশকা সঙ্গে ছিল। ও খেলা দেখতে এসেছিল। হঠাৎ করে তখন আমাকে অধিনায়ক করা হয়। এরপর সে মেলবোর্নেও আমার সঙ্গে ছিল।’

‘মোহালির ঘটনার সময় আমি ওকে ফোন করেছিলাম। আমি যেন অতীতে ফিরে যাই। মনে পড়ছিল একাডেমির সেইসব দিনগুলোর কথা। যখন খেলতে শুরু করেছিলাম। আপ্লুত হয়ে পড়ি। কাঁদতে থাকি। কখনো ভাবিনি এমন দিন আসবে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের