,

ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার

news-image

 

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির নিজ ফ্ল্যাট থেকে সোমবার (১২ জুন) ভারতীয় অভিনেত্রী কৃতিকা চৌধুরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এটি হত্যাকাণ্ড হতে পারে বলে মনে করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

২৫ বছর বয়সি কৃতিকা চৌধুরী কঙ্গনা রাণৌত অভিনীত রাজ্জো সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া বেশ কিছু টিভি নাটকেও দেখা গেছে তাকে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের আন্ধেরির ভৈরবনাথ এসআরএ বিল্ডিংয়ের পঞ্চম তলায় থাকতেন কৃতিকা। সেখানে একাই থাকতেন তিনি। মাঝে মধ্যে টিভি ইন্ডাস্ট্রির বন্ধুরা তার সঙ্গে দেখা করতে আসত।

আম্বলি পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কৃতিকাকে বিছানায় শোয়া অবস্থায় পাওয়া গেছে। তার মাথা থেকে রক্ত ঝরছিল। তাকে যৌন নির্যাতন করা হয়েছে কিনা তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। তাদের মতে, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

কৃতিকার বাড়ি ভারতের উত্তরখন্ডে। কয়েক বছর আগে তিনি মুম্বাইয়ে আসেন এবং টিভি নাটকে ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পান। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন তিনি। গত বুধ অথবা বৃহস্পতিবার বিল্ডিংয়ের ওয়াচম্যান তাকে শেষবার দেখে। এরপর তার ফ্ল্যাট থেকে পঁচা গন্ধ পাওয়া গেলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। বন্ধ দরজা খুলে অর্ধ গলিত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের