,

তানোরের ৮ জঙ্গির বিরুদ্ধে মামলা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের ‘জঙ্গি বাড়িতে’ অভিযানের ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আটজনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। সন্ত্রাসবিরোধী আইনে তানোর থানায় মামলাটি দায়ের হয়।

মামলার আসামিরা হলো- বাড়ির মালিক ও উপজেলার গৌরাঙ্গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রমজান আলী (৫৪), তার স্ত্রী আয়েশা বেগম (৫০), তাদের দুই ছেলে ইব্রাহীম হোসেন (৩৫) ও ইসরাফিল হোসেন (২৬), তার স্ত্রী হারেসা খাতুন (২১), ইব্রাহিমের স্ত্রী মর্জিনা খাতুন (২৮), রমজানের মেয়ে হাওয়া খাতুন (২০) এবং তার স্বামী রবিউল ইসলাম (২৮)। পুলিশ বলছে- এরা সবাই নব্য জেএমবিতে যোগ দিয়েছিল।

তানোর থানার ওসি রেজাউল ইসলাম জানান, থানার পিএসআই জাহিদুল ইসলাম খন্দকার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলাটি করেছেন। মঙ্গলবার বিকেলের মধ্যেই আসামিদের আদালতে তোলা হবে। আদালতে তাদের ১৫ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান ওসি।

পুলিশের প্রথম দফার অভিযানে মর্জিনার তিন মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুন (০৮), তাসকিরা খাতুন (০৪), ছয় মাসের শিশু তানসিরা এবং হাওয়া খাতুনের তিন মাস বয়সী এক শিশুকেও উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে, এই চার শিশুর মধ্যে তাসকিরা ও তামান্নাকে তাদের স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে। অন্য দুই শিশু থাকবে তাদের মায়ের সাথে।

প্রসঙ্গত, গত রবিবার গভীর রাতে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও রাজশাহী জেলা পুলিশ রমজানের বাড়ি ঘিরে অভিযান চালায়। সেখান থেকে চার শিশুসহ ১২ জনকে আটক করে পুলিশ। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়কারী দল বাড়িটি দ্বিতীয় দফায় অভিযান চালায়।

এ অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন রিবাথ’। অভিযানে বাড়ি থেকে তিনটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। এছাড়া বাড়ি থেকে কিছু জিহাদি বই, নগদ দুই লাখ টাকা, একটি ল্যাপটপ, পাঁচটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের