,

ছেলেকে নিয়ে প্রথমবার বিদেশে যাচ্ছেন কারিনা!

news-image

বিনোদন ডেস্ক : কারিনা কাপুর খান ছেলে তৈমুরকে নিয়ে কখনো বিদেশে ভ্রমণ করেননি। কিন্তু এবার সিদ্ধান্ত নিয়েছেন, পাঁচ মাস বয়সী ছেলে তৈমুরকে নিয়ে লন্ডনে যাবেন তিনি। লন্ডন কারিনার প্রিয় শহরগুলোর একটি। তবে সেখানে তিনি ঘুরতে যাচ্ছেন না, যাচ্ছেন কাজের জন্যই, এমনটাই জানা গেল এনডিটিভির খবরে।

মিড ডের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত মাসে ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী দামি একটি ব্র্যান্ডের হাতঘড়ির শুভেচ্ছাদূত হয়েছেন। ব্র্যান্ডের প্রচার ও বিজ্ঞাপনের চুক্তিপত্রে স্বাক্ষর করার জন্য তাঁকে লন্ডনে এক সপ্তাহের জন্য যেতে হবে। চলতি মাসের শেষ সপ্তাহে তিনি সেখানে যাবেন। লন্ডনে সাত দিনের বেশি থাকার সম্ভাবনা আছে এই অভিনেত্রীর। চুক্তিপত্রে স্বাক্ষরের পাশাপাশি টাকা-পয়সার বিষয় নিয়েও তিনি আলোচনা করবেন। আর শোনা যাচ্ছে তাঁর সঙ্গে থাকতে পারে তৈমুরও।

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গত বছরের ডিসেম্বরের ৫ তারিখে কারিনা ও সাইফ আলি খানের ছেলে তৈমুর আলি খান পতৌদির জন্ম হয়। গর্ভধারণের প্রথম থেকেই এক ব্যতিক্রম অবস্থানের কারণে সবার মনোযোগ কেড়েছিলেন কারিনা। বিভিন্ন বলিউডি সেলিব্রেটি যেখানে গর্ভধারণের বিষয়টি একেবারেই লোকচক্ষুর আড়ালে রাখেন, সেখানে তিনি মোটেও লুকোননি বিষয়টি। একই সঙ্গে গর্ভবতী অবস্থাতেই পুরোদমে চালিয়ে গেছেন কাজ। দুটি ছবিতে এ সময় কাজও করেছেন তিনি।

২০১৬ সালে কারিনা কাপুর খানকে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছিল। ছবিতে কারিনার সহশিল্পী ছিলেন একসময়ের প্রেমিক শহিদ কাপুর। বর্তমানে কারিনা ‘ভিরে দ্য ওয়েডিং’ ছবিতে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। শশাঙ্ক ঘোষ পরিচালিত ছবিটিতে আরো অভিনয় করবেন সোনম কাপুর ও স্বরা ভাস্কর।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের