,

দর্শকদের সব ইচ্ছ‍া পূরণ করব : পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : গত বছরের ঈদে মুক্তি পায় পরীমনি অভিনীত ছবি ‘রক্ত’। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসাও পান এই অভিনেত্রী। তবে এবারের ঈদে তার অভিনীত কোনো ছবি মুক্তি পাচ্ছে না। ঈদে একজন অভিনয়শিল্পীর নতুন ছবি মুক্তি পাওয়া মানেই ঈদের আনন্দটা বেড়ে যাওয়া।

তবে নিজের কোনো নতুন ছবি না থাকলেও মন খারাপ হয়নি তার। এ প্রসঙ্গে পরীমনি বলেন, না একদমই মন খারাপ হচ্ছে না। বরং ভালো লাগছে যে, এবার প্রচুর দর্শক ভক্ত ঈদে আমার ছবি দেখতে চাইছেন। আর ঈদে যেহেতু দর্শক আমার ছবি দেখতে চান তাই সেটা মাথায় রেখে সামনে দর্শকদের ইচ্ছে পূরণ করব।

আগামী কোরবানির ঈদে কি পরীর নতুন ছবি দেখতে পাবেন দর্শক- এমন প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী এক কথায় বলেন, অবশ্যই চেষ্টা থাকবে। পরীমনি বর্তমানে ‘বাহাদুরী’ নামে নতুন একটি ছবির কাজ করছেন। ছবিটি পরিচালনা করছেন শফিক হাসান।এ ছবিতে পরীমনি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জায়েদ খান, সাইমন, মৌ খান ও মিশা সওদাগর। ছবিটি প্রযোজনা করছে এস এস মাল্টিমিডিয়া। এছাড়া সম্প্রতি পরীমনি নাফিস রেজার পরিচালনায় প্রাণ চাটনির বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। পরীমনি অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম‘আপন মানুষ’।

এ ছবিটি পরিচালনা করেছেন শাহ আলম মণ্ডল। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি। পরীমনি অভিনীত বেশকিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এরমধ্যে অন্যতম গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’, মালেক আফসারীর ‘অন্তর্জ্বালা’ ও শওকাতের ‘নদীর বুকে চাঁদ’। এসব ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জায়েদ খান, সাইমন সাদিক ও নবাগত ইয়াশ রোহান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে