,

শেখ খলিফাকে সম্মান জানাতে নতুন নাম পাচ্ছে ঐতিহাসিক ‘প্যালেস অব ব্লিউ’

news-image

অনলাইন ডেস্ক : প্যারিস থেকে দক্ষিণ-পূর্ব বরাবর ৬০ কিলোমিটার এগিয়ে গেলে মিলবে বিস্তর বনাঞ্চল। তার মধ্যে রয়েছে এক রাজপ্রাসাদ ‘প্যালেস অব ফাউন্টেইনব্লিউ’।

নেপোলিওন বোনাপোর্ট এই প্রাসাদটিকে ‘রাজাদের সত্যিকার বাসস্থান এবং প্রাচীনদের বাড়ি’ হিসাবে আখ্যায়িত করেছেন।ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থাপনার তালিকায় স্থান করে নিয়েছে। সংস্কারের অভাবে প্রায় ১০০ বছর বন্ধ অবস্থায় ছিল। অবশেষে এটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দিচ্ছে আবু ধাবি ট্যুরিজম অ্যান্ড কালচার অথোরিটি। কৃতজ্ঞতা জানিয়ে ফ্রেঞ্চ রিপাবলিক এই বিখ্যাত রাজপ্রাসাদটিকে নতুন নাম দিতে চায়। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়াদকে সম্মাননা দিতে প্যালেস অব ফাউন্টেইনব্লিউকে ‘শেখ খলিফা থিয়েটার’ নাম দেওয়া হয়েছে।

এই প্রাসাদ নির্মাণ শুরু হয় ১২ শো শতকে। তখন এটি বানানো হয়েছিল হান্টিং লজ হিসাবে। ১৬ শো শতকের দিকে এটাকে রাজাদের প্রাসাদ হিসাবে ব্যবহার করা শুরু হয়। ফ্রান্সের প্রায় প্রত্যেক রাজা, রানি, সম্রাট বা সম্রাজ্ঞী এখানে ছিলেন। এটা ৮০০ বছর ধরে তাদেরই বাসস্থান হিসাবে ব্যবহৃত হয়ে আসছে।

৪৩০টি আসনের ওই থিয়েটার অল্প কয়েকটি অংশের একটি যেগুলো টিক আগের মতোই টিকে রয়েছে। এতে কোনো নতুন রূপ দেওয়া হয়নি। ১৮৫৩ সালে নেপোলিয়ন তৃতীয় এই রাজকীয় থিয়েটারটিকে কমিশন করেন।

সেই পুরনো রাজসীক ঐতিহ্যের ধারক ও বাহক এই প্রাসাদটি আবারো জেল্লাই ফিরে পাবে। নতুন একটা নামও মিলবে এর। সূত্র : দুবাই পোস্ট

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের