,

ভূমিমন্ত্রীর ছেলেসহ ১২ জন জামিন পেলেন

news-image

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : দোকান ও বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ভূমিমন্ত্রী শামসুর রহমানের ছেলে ও পাবনার ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালসহ ১২ জনের জামিন হয়েছে। পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক আমলি আদালতের বিচারক রেজাউল করিম আজ মঙ্গলবার দুপুরে জামিনের আদেশ দেন।

পাবনা আদালতের পুলিশ পরিদর্শক শামসুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল মজিদ মুঠোফোনে জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ মে ঈশ্বরদী শহরে ফুড জংশন ও লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার নামের দুটি দোকান এবং কলেজ রোডে মুক্তিযোদ্ধা আজমল হক বিশ্বাস ও শহীদ আমিনপাড়ায় আতিয়ার রহমান বিশ্বাসের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আতিয়ার রহমান বিশ্বাস বাদী হয়ে ভূমিমন্ত্রীর ছেলেসহ ৩৬ জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা করেন।

পুলিশ ওই রাতে ভূমিমন্ত্রীর বাড়ি থেকে তাঁর ছেলেকে এবং বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করে। এর দুই দিন পর ২০ মে থানায় মুক্তিযোদ্ধা আজমল হক বিশ্বাস ও ফুড জংশনের মালিক শফিকুল আলম বাদী হয়ে আরও দুটি মামলা করেন যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

আজমল হক বিশ্বাসের করা মামলায় আসামি করা হয় ভূমিমন্ত্রীর ছেলেসহ ৩৬ জনকে। আর ফুড জংশনের মালিক শরিফুল আলমের করা মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব সরকারসহ ৩৪ জনকে আসামি করা হয়। তিনটি মামলার দুটিতে প্রধান আসামি ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের