,

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের সূচি

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বের খেলা শেষ হয়েছে। নানা নাটকীয়তা ও উত্তেজনা শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চারটি দল। ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। এই গ্রুপ থেকে রানার-আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশও।

অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। তাদের সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আর বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

নিয়মানুযায়ী ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড শেষ চারে তার প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘বি’ গ্রুপের রানার-আপ পাকিস্তানকে। আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘এ’ গ্রুপের রানার-আপ বাংলাদেশকে। আগামীকাল বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও স্বাগতিক ইংল্যান্ড। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচে লড়বে ইংল্যান্ড-পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় কার্ডিফে এ খেলা অনুষ্ঠিত হবে। আর ১৫ জুন (বৃহস্পতিবার) দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে লড়বে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় এজবাস্টনে এ খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া ফাইনাল ম্যাচ ১৮ জুন বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের