,

ঘাম ঝড়ানো প্রস্তুতি শুরু করছেন মাশরাফিরা

news-image

স্পোর্টস ডেস্ক : নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচের আগে ঘাম ঝড়ানো প্রস্তুতি শুরু করছেন বাংলাদেশ ক্রিকেট দল। এরইম মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ পর লম্বা বিরতিও কাটিয়েছে টাইগাররা। এর পর ১৫ জুন প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ান ভারতের মুখোমুখি হবে তারা। এর মাঝে জিম আর বিশ্রামেই সময় কাটিয়েছেন তারা। তবে আজ মঙ্গলবার থেকেই পুরোদমে অর্থাৎ ঘাম ঝড়ানো অনুশীলন শুরু হচ্ছে টাইগারদের। যদিও টিম ম্যানেজম্যান্ট সাব্বির রহমান ও সৌম্য সরকারের ফর্ম নিয়ে চিন্তিত তারা কিন্তু সেটা প্রকাশ করে সেমিফাইনালের মতো বিগ ম্যাচের আগে কারো উপর চাপ বাড়াতে চান না।

এর আগে ৩ দিনের কার্ডিফ সফর শেষে গত রোববার বার্মিংহামে পা রেখেছে মাশরাফি বাহিনী। রমজানে রোজাও রাখছেন প্রায় সবাইই। আশেপাশের বাঙ্গালী পরিবারের দাওয়াতে অংশ নিচ্ছেন ইফতার পার্টিতেও। আর গতকাল সোমবার ফিটনেস ট্রেনিং এর আগে চাপ কমাতে দলের সবার সাথে বসেছে টিম ম্যানেজম্যান্ট, সামনেই যে ভারতের সাথে বড় ম্যাচ। সিনিয়ররা চাপ কমানোরও পরামর্শ দিয়ে চলেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের