,

বাংলাদেশ সেমিতে দুর্দান্ত খেলবে : মাইক হাসি

news-image

স্পোর্টস ডেস্ক : টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি বলেছেন, যোগ্য দল হিসেবেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলছে বাংলাদেশ।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রায় ১১ বছর পর খেলছে মাশরাফিরা। প্রথম আট দলের মধ্যে ছয় নম্বরে থেকে সুযোগ পায় তারা।

বাংলাদেশ দল সম্পর্কে হাসি বলেন, দলটা দেখেই বিশ্বাস জেগেছিল। দলে মূল ক্রিকেটাররা সবাই অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। এই অভিজ্ঞতা সবচেয়ে বড় সম্পদ। বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টে চাপের মধ্যে অভিজ্ঞতা খুব কাজে লাগে। দলটা ক্রমশ উন্নতি করছে, আত্মবিশ্বাসও ছিল। আর যদি ওরকম একজন কোচ থাকে (হাথুরুসিংহে), তাহলে তো কথাই নেই! সব মিলিয়েই বলেছিলাম…।

নিউজিল্যান্ডের সঙ্গে সাকিব আল-হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং দেখে মুগ্ধ হাসি বলেন, দুজনই দুর্দান্ত ব্যাট করেছে। চাপের মধ্যে এর চেয়ে ভালো ব্যাটিং আর হয় না। অভিজ্ঞতার কথা বলছিলাম। ওদের দুইজনের অভিজ্ঞতা এখানেই কাজে লেগেছে। অসাধারণ ব্যাটিং করেছে তারা।

অস্ট্রেলিয়া হেরেছে বলে হতাশ হলেও, বাংলাদেশকে যোগ্য সম্মান দিতে ভুলেননি হাসি। তিনি বলেন, অবশ্যই অস্ট্রেলিয়া হেরেছে বলে হতাশ। তবে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলে যোগ্য হিসেবেই উঠেছে সেমিতে। আশা করি সেমি-ফাইনালেও দারুণ খেলবে ওরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের