,

‘বাহুবলী’র সাফল্য নিয়ে সালমানের বিতর্কিত মন্তব্য

news-image

বিনোদন ডেস্ক : একটি চলচ্চিত্রের সাফল্য ও ব্যর্থতার অংশীদার এর সঙ্গে জড়িত সবাই। কোনো নির্দিষ্ট কারণে ছবি সফল কিংবা ব্যর্থ হয় না। কিন্তু বলিউড তারকা সালমান খানের অবস্থান ভিন্ন। তার বক্তব্য, ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বেশি ব্যবসাসফল ছবি ‘বাহুবলী’ নাকি হিন্দিভাষী দর্শকদের জন্যই হিট হয়েছে!

সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে সালমান বলেন, বলিউড সিনেমার দর্শকদের জন্যই তেলেগু ছবি ‘বাহুবলী’ সফলতা পেয়েছে। কারণ হিন্দি ছবির দর্শকরা খুব সহজেই ভালো ছবি গ্রহণ করতে পারে। সেটা অন্য ভাষার ছবি হলেও। যদিও তারা তিন/চার জনের বেশি দক্ষিণী তারকাকে চিনেও না। কিন্তু দক্ষিণী চলচ্চিত্রের দর্শকরা অনেক বেশি রক্ষণশীল। তারা আমাদের চিনে। কিন্তু আমাদের ছবি সেখানে ভালো ব্যবসা করতে পারে না। কারণ তারা শুধু তাদের চলচ্চিত্র শিল্পের তারকাদের ছবিই দেখে।

সালমান আরও বলেন, দক্ষিণী দর্শকরা তাদের তারকাদের প্রতি অনেক বেশি অনুগত। তাদের কাছে কামাল হাসান মানেই কামাল হাসান। রজনীকান্ত মানে শুধু রজনীকান্তই। অন্য কাউকে তারা এ জায়গা দেবে না। অন্য চলচ্চিত্র শিল্পের ছবিতে যত বড় ডনই থাকুক না কেন, দক্ষিণী চলচ্চিত্র শিল্পের দর্শকরা সেটা দেখবে না।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের