বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ লাখ ২৮ হাজার সরকারি পদ শূন্য : সৈয়দ আশরাফ

news-image

নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, দেশে বিভিন্ন সরকারি অফিসে ৩ লাখ ২৮ হাজার ৩১১টি কর্মকর্তা-কর্মচারির পদ শূন্য রয়েছে। তবে এসব শূন্য পদে লোক নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তিনি। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে পদ রয়েছে ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩টি। আর জনপ্রশাসনে বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগকৃত মোট কর্মকর্তার সংখ্যা ২৬৫ জন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশনে গতকাল টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মো. মাহফুজুর রহমানের (চট্টগ্রাম-৩ ) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

এম এ আউয়ালের (লক্ষ্মীপুর -১) অপর প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম জানান, দেশে সরকারের প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী পদ রয়েছে ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩টি। যার মধ্যে ১ম থেকে ৯ম গ্রেড পর্যন্ত প্রথম শ্রেণির পদ রয়েছে ১ লাখ ৪৮ হাজার ৮১৯টি। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী সরকারের প্রশাসনে গ্রেড-১ পদ রয়েছে ৩৩টি, গ্রেড-২-এর পদ রয়েছে ২ হাজার ৩২৪টি, গ্রেড-৩ এ পদ রয়েছে ৪ হাজার ৬৭৭টি, গ্রেড-৪ এ পদ রয়েছে ৮ হাজার ১৩৪টি, গ্রেড-৫ এ পদ রয়েছে ১৫ হাজার ৭৯৪টি, গ্রেড-৬ এ পদ রয়েছে ৩৩ হাজার ৪১১টি, গ্রেড-৭ এ পদ রয়েছে ৫ হাজার ৪৯৪টি, গ্রেড-৮ এ পদ রয়েছে ৪ হাজার ৬৭৩ এবং গ্রেড-৯ এ পদ রয়েছে ৭৩ হাজার ৮৭৬ জন। এছাড়া ফিক্সড বেতনে ১০১ জন কর্মকর্তা রয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু