,

বাংলাদেশ-ভারতের ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন যারা

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপপর্বের খেলা শেষ হয়েছে সোমবার। আগামীকাল বুধবার থেকে শুরু হবে সেমিফাইনাল। ১৪ জুন প্রথম সেমিফাইনালে লড়বে পাকিস্তান ও ইংল্যান্ড। আর পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বাংলাদেশ-ভারত।

২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ।আম্পায়ার হিসাবে ছিলেন আলিম দার এবং ইয়ান গুল্ড। সেই ম্যাচের আম্পায়ারিং নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। আবারো সেই ভারতকে পেয়েছে বাংলাদেশ। তাই ক্রিকেটপ্রেমীদের আগ্রহের তুঙ্গে রয়েছে এই ম্যাচে কোন কোন আম্পায়ার থাকছেন সেটি।

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ক্যাটেলবার্গ ও কুমার ধর্মসেনা। থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন নাইজেল লং। আর ফোর্থ আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ক্রিস ব্রড।

আর পাকিস্তান-ইংল্যান্ডের ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মারাইস এরাসমাস ও রড টাকার। থার্ড আম্পায়ার থাকবেন ক্রিস গিফানি। ফোর্থ আম্পায়ার হিসেবে থাকবেন ব্রুস অক্সেনফোর্ড। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের