,

ফ্ল্যাটের মধ্যে অভিনেত্রীর পচা-গলা দেহ

news-image

বিনোদন ডেস্ক : ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ। যিনি ওই ফ্ল্যাটে থাকেন, সেই উঠতি মডেল-অভিনেত্রীকে বেশ কয়েক দিন ধরেই দেখা যাচ্ছিল না।

প্রতিবেশীরা ভেবেছিলেন, কাজেই হয়তো বাইরে কোথাও গিয়েছেন তিনি। কিন্তু, সন্দেহটা দানা বাঁধতে শুরু করে, যখন ওই ফ্ল্যাট থেকে পচা একটা দুর্গন্ধ বেরতে শুরু করে। প্রথমে বিষয়টি তেমন একটা গুরুত্ব পায়নি। কিন্তু, গন্ধের তীব্রতা ক্রমশ বাড়তে থাকে। এর পরই খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভাঙে। দেখা যায় ঘরের মধ্যেই পচা-গলা অবস্থায় পড়ে রয়েছে একটি দেহ। আর সেই দেহ থেকেই কটু গন্ধ আসছে। পরে প্রতিবেশীরাই শনাক্ত করেন, বি-টাউনের উঠতি মডেল-অভিনেত্রী কৃতীকা চৌধুরির বিকৃত দেহ। পুলিশের অনুমান, দিন চারেক আগে মারা গিয়েছেন ওই তরুণী। তবে কী ভাবে মৃত্যু হয়েছে কৃতীকার, নাকি এটি আত্মহত্যার ঘটনা, তা নিয়ে মুখ খোলিন পুলিশ।

প্রাথমিক ভাবে তাঁর দেহে কোনো আঘাতের চিহ্নও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, কৃতীকার দেহ পচে যাওয়ায় প্রথমে তাঁকে শনাক্ত করা যায়নি। তবে ঘরের ভেতর এসি চালু অবস্থায় থাকায় মৃতদেহ পচতে কয়েক দিন সময় লেগেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই মডেল-অভিনেত্রীকে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

পশ্চিম মুম্বাইয়ের আন্ধেরিতে চারবাংলো এলাকার ভৈরবনাথ এসআরএ সোসাইটিতে নিজের ফ্ল্যাটে একাই থাকতেন বছর ২৩ এর কৃতীকা। তাঁর বাড়ি আদতে হরিদ্বারে। গত কয়েক বছর ধরেই কাজের সূত্রে মুম্বাইয়ে থাকতেন তিনি। ইতিমধ্যেই বেশ কিছু ডেইলি সোপে অভিনয় করেছেন। কঙ্গনা রানাউতের সঙ্গে রাজ্জো ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে