,

সৌরভ-শেন ওয়ার্ন বাজি, তোলপাড় নেটদুনিয়া

news-image

অনলাইন ডেস্ক : মাঠ আর টেলিভিশনের বাইরেও যে দাদাগিরি চলতে পারে, তা প্রমাণ হলো আরো একবার। খেলা ছেড়ে দেওয়ার এত বছর পরও ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্নকে বুঝিয়ে দিলেন, বাপ হামেশা বাপ হি হোতা হ্যায়।

ঘটনার সূত্রপাত হয় কয়েকদিন আগে। চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে সৌরভ বলেন, ইংল্যান্ড সেমিফাইনালে ওঠার যথেষ্ট দাবিদার। তবে দাদার কথা হেলায় উড়িয়ে দেন প্রাক্তন অস্ট্রেলিয়ান বোলার।
তিনি দাবি করেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ স্টেজের ম্যাচ জিততে পারবে না ইংল্যান্ড। এই নিয়ে দাদার সঙ্গে বাজি ধরে বসেন শেন ওয়ার্ন। বলেন, যদি ইংল্যান্ড ওই ম্যাচ জিততে পারে, তবে গোটা একটা দিন ইংল্যান্ডের জার্সি পরে কাটাবেন তিনি। খেলার ফলাফল তো সকলেরই জানা। শেষ চারের দরজা খুলতে পারেনি অস্ট্রেলিয়া। আর ইতিমধ্যেই ইংল্যান্ড পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। যার ফলে শেন ওয়ার্ন বাজি হেরে গিয়েছেন।

সৌরভকে উদ্দেশ করে গতকালই একটি টুইট করেন শেন ওয়ার্ন, যেখানে তিনি লেখেন তুমি বাজি জিতে গিয়েছ। ইংল্যান্ডের একটা জার্সি খুঁজে নিয়ে সারাদিন পরে থাকব আমি। টুইটের শেষে মজা করে অনেকগুলি রাগ আর বিমর্ষ মুখের ইমোজিও পোস্ট করেন তিনি। মুহূর্তের মধ্যে এই টুইট ভাইরাল হয়ে যায়। সৌরভের ভক্তরা মেতে ওঠেন বিষয়টি নিয়ে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের