,

বান্দরবানে পাহাড় ধসে শিশুসহ নিহত ৬

news-image

ভারী বর্ষণে বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধসে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত তিনজন। সোমবার দিবাগত রাত ২টার দিকে জেলার কালাঘাটা, আঁগাপাড়া ও লেবুঝিড়ি জেলেপাড়ায় এ ঘটনা ঘটে।

বান্দরবান ফায়ার সার্ভিসের কর্মকর্তা স্বপন কুমার ঘোষ পাহাড় ধসে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বান্দরবান কালাঘাটা এলাকায় কলেজ শিক্ষার্থী রেবা ত্রিপুরা, জেলার আঁগাপাড়া এলাকার একই পরিবারের শিশু লতা বড়ুয়া, মিতু বড়ুয়া, শুভ বড়ুয়া। এছাড়াও লেবুঝিড়ি জেলেপাড়া এলাকায় কামরুন নাহার ও সুপ্রিয়া।

নিহত রেবা ত্রিপুরার বন্ধু বলেন, কক্ষে একই সঙ্গে ছিলাম। হঠাৎ করে পাহাড়ের মাটি আমাদের ঘরে ঢুকে পড়ে । আমি বেঁচে গেলেও রেবা মাটিতে চাপা পড়ে।

বান্দরবানে ফায়ার সার্ভিসের কর্মকর্তা স্বপন কুমার ঘোষ বলেন, ঘটনার সময় সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। পাহাড়ের মাটি ধসে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে জেলা ও উপজেলা প্রশাসন মাইকিং করে পাহাড়ের পাদদেশ থেকে সবাইকে নিরাপদে সরে যেতে বলছে। ভারী বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের