,

মোস্তাফিজের রেকর্ড ধুলোয় মেশানোর অপেক্ষায় এক বোলার

news-image

 

স্পোর্টস ডেস্ক :ওয়ানডে সিরিজে অভিষিক্ত ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বিশ্বরেকর্ডে যৌথভাবে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের সঙ্গে রয়েছেন দক্ষিণ আফ্রিকার শন পোলক ও টিম সাউদি। তবে ম্যাচের বিবেচনায় পোলক ও সাউদির থেকে এগিয়ে মোস্তাফিজ।

যাই হোক একটি রেকর্ডে মোস্তাফিজুর সবার উপরে। সেটি হলো ৩ ম্যাচে তার দখলে রয়েছে ১৩ উইকেট। অন্যদিকে অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিসও ৩ ম্যাচ খেলে ১৩ উইকেট। তবে সিরিজটি ছিল ৫ ম্যাচের। হ্যারিস অবশ্য খেলেছিলেন ৩ ম্যাচ। তবে তিন ম্যাচ সিরিজের বিবেচনায় মোস্তাফিজুর রহমান সবার উপরে।

এখন দেখা বিষয় মোস্তাফিজের সেই রেকর্ডটি আর থাকে কিনা। কারণ তার রেকর্ডটি ভাঙার অপেক্ষায় আফগানিস্তানের রশিদ খান। আফগান লেগ স্পিনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। ৩ ম্যাচ সিরিজের একটি ম্যাচ এখনও বাকি আছে। শেষ ম্যাচে ৩ উইকেট পেলে ফিজের পাশে বসবেন রশিদ খান। ৪ উইকেট পেলে বাংলাদেশের পেসারকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বেন।

সিরিজের প্রথম ম্যাচে ১৮ রানে ৭ উইকেট নিয়ে ওয়ানডে ইতিহাসের চতুর্থ সেরা বোলিং ফিগার উপহার দেন রশিদ খান। রোববার দ্বিতীয় ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। শেষ ম্যাচে ধারাবাহিক বোলিং করলে মুস্তাফিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে পারেন ১৮ বছর বয়সি এ স্পিনার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের