,

ডি ভিলিয়ার্সের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন কেপলার

news-image

 

স্পোর্টস ডেস্ক :গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে যাচ্ছেতাই ব্যাটিং করল দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে যেহেতু অল্প রান, তাই বোলিংটাও অসাধারণ কিছু হয়নি। দিনশেষে ভারতের বিপক্ষে জেতাও হয়নি তাদের। যাওয়া হয়নি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও।

দারুণ এক জয় দিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু করা দক্ষিণ আফ্রিকা পরের দুই ম্যাচে হেরে বিদায় নিল। বিষয়টি মানতে পারছেন না অনেক প্রোটিয়া প্রাক্তন ক্রিকেটার। তাদের মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক কেপরাল ওয়েসেলস। তার মতে এবি ডি ভিলিয়ার্সের আর অধিনায়কত্ব করার প্রয়োজন নেই।

কেপলার বলেন, ‘অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার হয়ে নির্দিষ্ট কিছু ম্যাচ খেলবেন। অন্য ম্যাচগুলোতে ভালো খেলবেন না। আসল কথা হচ্ছে ডি ভিলিয়ার্সকে সব আন্তর্জাতিক ম্যাচে পাওয়া যাবে না। যে যদি নির্দিষ্ট কিছু ম্যাচ খেলতে চায় এবং কিছু ম্যাচ খেলতে চায় না, তাহলে তাকে দলের বাইরে রাখা উচিত। সেক্ষেত্রে তার অধিনায়কত্ব করারও প্রয়োজন নেই।’

পাশাপাশি তিনি ভারতের বিপক্ষে এবি ডি ভিলিয়ার্সের ম্যাচ পরিকল্পনারও সমালোচনা করেন, ‘ইমরান তাহির দক্ষিণ আফ্রিকার সেরা বোলার। যেখানে আমাদের সংগ্রহ খুব বেশি নয় সেখানে তার মতো বোলারকে শুরুতে বল করতে আনা হল না। তারপর হঠাৎ তাকে আনা হল। দুই ওভার বল করল। উইকেট পেল। এই ম্যাচে তার অধিনায়কত্ব আসলে ব্যাখ্যাতীত।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের