,

বরুণের জন্য কিশোরী ভক্তের কাণ্ড

news-image

 

বিনোদন ডেস্ক : প্রিয় তারকাদের জন্য ভক্তরা নানা রকম পাগলামী করে থাকেন। কয়েকদিন আগে শাহরুখ খানের সঙ্গে দেখা করতে ঘর থেকে পালিয়েছিল ছয় কিশোরী। এবার একই রকম ঘটনা ঘটল অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে। এ অভিনেতার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে পালিয়েছে এক কিশোরী। প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অদিতি সুরানা নামের এই কিশোরী ভক্তের বাড়ি ভারতের রায়পুরে। প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করতে বাড়ি ছেড়ে পালায় সে। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে কানজুরমার্গ স্টেশনে তাকে ঘোরাফেরা করতে দেখে পুলিশ। তারপর অদিতির ইচ্ছা পূরণ করতে বরুণের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে তারা।

বরুণ তার ভক্তের সঙ্গে প্রায় এক ঘণ্টা সময় অতিবাহিত করেন। বাড়ি থেকে পালানোর মতো কাজের ব্যাপারে অতিদিতে বোঝানোর চেষ্টা করেন তিনি। অন্যদিকে প্রিয় তারকার সঙ্গে দেখা করতে পেরে ভীষণ খুশি ভক্ত অদিতি। পরে তাকে তার বাড়িতে পাঠানো হয়।

বরুণ ধাওয়ান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বদ্রিনাথ কি দুলহানিয়া। বর্তমানে জড়ুয়া-টু সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন তাপসী পান্নু ও জ্যাকলিন ফার্নান্দেজ। এছাড়া আলিয়া ভাটের সঙ্গে শিদ্দাত সিনেমায় দেখা যাবে তাকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের