সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩শ’ আসনে প্রার্থী, একশ’ আসনে নিশ্চিত বিজয় : রংপুরে এরশাদ

news-image

রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি তিনশ’ আসনেই প্রার্থী দেবে। এর মধ্যে একশ’টি আসনে আমরা নিশ্চিতভাবে বিজয়ী হব। আরও ৩০টি আসনে আমাদের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল সকালে চার দিনের সফরে রংপুরে এসে তার নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এরশাদ আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেন, এবার রংপুরের কোনো আসনেই অন্য কাউকে ছাড় দেওয়া হবে না।

রংপুরের ছয়টি আসনসহ বৃহত্তর রংপুরের ২২টি আসনেই আমরা প্রার্থী দেব এবং আমরা জয়ী হব। এরশাদ বলেন, এবারের বাজেট নির্বাচনী বাজেট হওয়া উচিত ছিল। কিন্তু সরকার তা করেনি। এ বাজেটে দেশের সাধারণ মানুষ, ব্যবসায়ীসহ সরকারি কর্মকর্তা কেউই খুশি হতে পারেননি। ফলে এ বাজেটও কেউ গ্রহণ করতে পারেননি।

জাতীয় বাজেটে বাড়তি করের বোঝা চাপানোর ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। তিনি বলেন, মানুষ এখন জাতীয় পার্টির সরকারকে ক্ষমতায় দেখতে চায়। কারণ জাতীয় পার্টির সরকারের ৯ বছর মানুষ শান্তিতে ছিল। জিনিসপত্রের দাম ছিল কম। তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু