,

‘বস-২’ এর প্রচারণার জন্য ঢাকায় জিৎ

news-image

বিনোদন ডেস্ক : ঈদে মুক্তি প্রতীক্ষিত যৌথ প্রযোজনার ছবি ‘বস-২’ এর প্রচারণার কাজে তিনদিনের জন্য ঢাকায় এসেছেন কলকাতার চিত্রনায়ক জিৎ। চতুর্থবারের মতো তার ঢাকা সফর এটি। এবার কয়েকটি টেলিভিশনেও সাক্ষাৎকার দেবেন তিনি- এমনটিই জানিয়েছে ছবিটির বাংলাদেশী প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।

পাশাপাশি ১৩ জুন একটি সংবাদ সম্মেলনেও উপস্থিত থাকবেন এ নায়ক। চলতি মাসের ৫ তারিখে ঢাকা আসার কথা ছিল তার। কিন্তু কলকাতায় ব্যস্ততার কারণে তখন আসতে পারেননি। আসার উদ্দেশ্য একটাই, বস-২ এর প্রচারণা চালানো।

এ ছবিটি জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে প্রযোজনা করেছেন জিতেরই নিজস্ব প্রডাকশন। ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী ও বাংলাদেশের নুসরাত ফারিয়া।

পরিচালনা করেছেন বলকাতার নির্মাতা বাবা যাদব। বাংলাদেশী পোস্টারে জাজের কর্ণধার আবদুল আজিজের নাম রয়েছে। তবে কলকাতার দেয়ালে সাঁটা পোস্টারে শুধুমাত্র বাবা যাদবের নামই দেখা গেছে। যদিও ছবিটি ঈদে মুক্তি নিয়ে বেশ ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। কারণ এরইমধ্যে ঢাকার চলচ্চিত্র সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন এ ছবিটি যৌথ প্রযোজনার নীতিমালা মেনে করা হয়নি। বিশেষ করে শিল্পী বন্টনের ক্ষেত্রে সেটা বেশ প্রকট আকার ধারণ করেছে।

অভিযোগের ভিত্তিতে যৌথ প্রযোজনা প্রিভিউ কমিটি ছবিটি দেখার পর এর সত্যতা খুঁজে পায়। এরপর ছবিটির ছাড়পত্র দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকে।

যদিও জাজ মাল্টিমিডিয়া দাবি করেছে ছবিতে বাংলাদেশের ১৬ জন শিল্পী অভিনয় করেছেন। কিন্তু প্রিভিউ কমিটি বলছে, এরা শুধু নামধারী শিল্পী। কার্যত পাসিং শটেই এদের ব্যবহার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের