,

শ্রীলঙ্কাকে কাঁদিয়ে সেমিফাইনালে পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ৪৪ ওভার ৫ বল খেলে ২৩৭ রান করে জয় নিশ্চিত করে পাকিস্তান।

এর আগে শ্রীলঙ্কার দেওয়া ২৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে পাকিস্তান। উদ্বোধনী ব্যাটসম্যান ফখর জামানের বিধ্বংসী ব্যাটিং ও আজহার আলী ধীরে চলা কৌশলে পাওয়ার প্লে’র প্রথম দশ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৫ রান সংগ্রহ করে তারা।

ওপেনিং জুটিতে ৭৪ রান তোলেন আজহার আলী ও ফখর জামান। অর্ধশতক হাঁকিয়ে ফেরেন জামান (৩৬ বলে ৫০)। এরপর দ্রুত দুই উইকেট হারিয়ে ছন্দ হারায় পাকিস্তান। দলীয় ৯২ রানে নুয়ান প্রদীপের দ্বিতীয় শিকারে পরিণত হন বাবর আজম (১০)। ৩ রান যোগ হতেই থিসারা পেরেরার বলে প্রদীপের হাতে ক্যাচ তুলে দেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ (১)। দলীয় ১১০ রানের মাথায় বিদায় নেন ৩৪ রান করা আজহার আলি। দলীয় ১৩১ রানের মাথায় বিদায় নেন শোয়েব মালিক (১১)।

এরপর দ্রুত বিদায় নেন ইমাদ ওয়াসিম। দলীয় ১৩৭ রানের মাথায় পাকিস্তানের ষষ্ঠ উইকেটের পতন হয়। ব্যক্তিগত ১৫ রান করে ফেরেন ফাহিম আশরাফ। ১৬২ রানে ৭ উইকেট হারায় পাকিস্তান।

সোমবার (১২ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদ। বাঁচামরার ম্যাচে বড় লক্ষ্য ছুঁড়ে দিতে ব্যর্থ হয় লঙ্কানরা। কার্ডিফের সোফিয়া গার্ডেনসে আমির-জুনায়েদ-হাসান আলীদের বোলিং নৈপুণ্যে ৪ বল বাকি থাকতে ২৩৬ রানে থামে তাদের ইনিংস। সর্বোচ্চ ৭৩ রান করেন ওপেনার নিরোশান ডিকওয়েলা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের