,

১০ মাস ধরে ধাতব বাক্সে বন্দী তরুণী, অতঃপর…

news-image

অনলাইন ডেস্ক : প্রায় দশ মাস ধরে একটি খামারবাড়ির মধ্যে ধাতব বাক্সে আটক থাকার পরে মুক্তি পেলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক খামারবাড়িতে।

জানা গেছে, ধাতব বাক্সে আটক থাকা সেই নারীর নাম নাম কালা ব্রাউন। গত বছরের আগস্ট মাস থেকে তিনি নিখোঁজ ছিলেন। উদ্ধারের সময় তিনি গুরুতর আহত ছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালা জানিয়েছেন, তিনি ও তার প্রেমিক ডেভিড কার্লার থাকার জন্য বাড়ি ভাড়া খুঁজতে খুঁজতে এসে পড়েছিলেন সেই খামারবাড়িতে। তখন তার প্রেমিককে গুলি করে হত্যা করে বাড়ির মালিক। তারপরে তাকে আটকে রাখা হয় একটি ধাতব বাক্সের মধ্যে। যদিও খামারবাড়ির মালিক টড কোলেপকে ধরতে পারেনি পুলিশ। সে পলাতক।

প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, খামারবাড়ির মালিক মানসিক বিকৃতির শিকার। সে সম্ভবত ‘‌সাইকো কিলার। ’‌ নিখোঁজ কালার সন্ধান পেতে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ এসে পৌঁছায় এই খামারবাড়িতে। পুলিশের কুকুরই খুঁজে বের করে কালাকে। উদ্ধারের সময় শিকলে বাঁধা এবং প্রায় মৃত অবস্থায় ছিল কালা। তিনি জানিয়েছেন তার চোখের সামনেই তিনবার গুলি করে হত্যা করা হয় তার প্রেমিক ডেভিডকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের