,

এবার হেট স্টোরি-ফোরে উর্বশী!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ইরোটিক-থ্রিলার সিনেমা হেট স্টোরি। একে একে এ সিনেমা তিনটি সিরিজ রিলিজ করেছে এবার চতুর্থ সিনেমাও রিলিজ করতে যাচ্ছে এর ফ্র্যাঞ্চাইজি। আর বলিউডের সাড়া জাগানো এ সিনেমার চতুর্থ সিক্যুয়ালে অভিনয় করতে যাচ্ছেন হার্টথ্রব অভিনেত্রী উর্বশী রাউটেলা।

যদিও কয়েক মাস আগেই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিল। সিনেমাটিতে কারা অভিনয় করবেন তা নিয়ে কোনো ঘোষণা দেয়া হয়নি। কাবিল সিনেমায় ‘হাসিনো কা দিওয়ানা’ গানের মাধ্যমে সাড়া ফেলেছেন অভিনেত্রী উর্বশী রাউটেলা। শোনা যাচ্ছে, হেট স্টোরি সিরিজের চতুর্থ কিস্তিতে দর্শকের মনে শিহরণ জাগাবেন তিনি।

এ প্রসঙ্গে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘উর্বশী চিত্রনাট্য পছন্দ করেছেন এবং এই ইরোটিক সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছেন। এটি হেট স্টোরি সিরিজের অন্যান্য সিনেমা থেকে আলাদা। খুব শিগগির সিনেমার শুটিং শুরু হবে। ’

২০১২ সালে মুক্তি পেয়েছিল এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা হেট স্টোরি। এরপর ২০১৪ সালে হেট স্টোরি-টু এবং ২০১৫ সালে হেট স্টোরি-থ্রি সিনেমা মুক্তি পায়। পাওলি দাম, সুরভিন চাওলা, জেরিন খান এবং ডেইজি শাহ এর আগে হেট স্টোরি সিরিজে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন।

টি-সিরিজের প্রযোজনায় হেট স্টোরি-ফোর সিনেমাটি পরিচালনা করবেন বিশাল পান্ডে। সিনেমায় নায়িকা চরিত্রে উর্বশীর নাম শোনা গেলেও নায়ক কে থাকবেন তা এখনো জানা যায়নি। আগামী ১৩ অক্টোবর সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। সূত্র: বলিউড হাঙ্গামা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে