,

বিশ্বকাপের সেই দুঃস্মৃতি ভোলেনি বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : বুকভরা স্বপ্ন আর একরাশ আশা নিয়ে সেবার বিশ্বমঞ্চে পা দেয় টিম বাংলাদেশ। আফগানিস্তানকে হারানোর মধ্য দিয়ে শুরু হয় টাইগারদের বিশ্বকাপ যাত্রা। দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে, বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯২ রানে পরাজয় বরণ করে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে আবারও জয়। স্কটল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করে আত্মবিশ্বাসের জ্বালানি মজুদ করে সাকিব-তামিমরা।

নিজেদের পঞ্চম ম্যাচে অ্যাডিলেড ওভালে টাইগারদের হাত দিয়ে লেখা হয় নতুন রূপকথা। ইংল্যান্ডকে মাটিতে নামিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে লাল-সবুজের দেশটি। ওই ম্যাচে সবাইকে অবাক করে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরির স্বাদ পান মাহমুদউল্লাহ রিয়াদ। একটা নয় পরপর দুই ম্যাচেই শতক হাঁকান বাংলাদেশের ‘সাইলেন্ট কিলার’। ৯ মার্চ অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ১০৩ রানের পর ১৩ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৮ রান করেন রিয়াদ।

দুর্বার বাংলাদেশের প্রত্যাশাও বেড়ে যায় দ্বিগুণ। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সামনে প্রতিপক্ষ ভারত। বিতর্ক ছুঁয়ে সে ম্যাচে বাংলাদেশকে বিদায় করে জয় পায় ভারতীয়রা। একটি নো বল নিয়ে বিতর্কের সূত্রপাত। ৯৯ রানে ব্যাট করছিলেন রোহিত শর্মা। বল হাতে বাংলাদেশি পেস বোলার রুবেল হোসেন। ফুলটস বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে ২২ গজ ছাড়ার পথে রোহিত। হঠাৎ আম্পায়ার আলিম দারের কল, নো বল। টিভি রিপ্লেতে দেখা যায় এটা মোটেও নো বল নয়। এমন একটি ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হলো বাংলাদেশ।

জীবন পেয়ে রোহিত তার ইনিংসটা টেনে নিয়ে গেলেন অনেক দূর। শেষ ২৭ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন রোহিত। সেই সুবাদে বাংলাদেশের মাথায় রানের বোঝা চাপিয়ে দেয় ভারত। এখানেই শেষ নয়, রান তাড়ায় নেমে আরেকটি ভুল সিদ্ধান্ত ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। ৩৩ রানে দুই উইকেট পড়া বাংলাদেশের হাল ধরেন দুর্দান্ত ফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ। মোহাম্মদ সামির বলে বড় শট খেলেন রিয়াদ। বাউন্ডারির কাছে থাকা শিখর ধাওয়ান রিয়াদের বলটি তালুবন্দী করে উইকেট উদযাপন করেন। ততক্ষণে আম্পায়ারও আঙ্গুল উঁচিয়ে জানান রিয়াদ আউট। কিন্তু টিভি রিপ্লেতে ধরা পড়ে ক্যাচটি নেওয়ার সময় ধাওয়ানের পা সীমানা ছুঁয়েছে। চারদিকে তুমুল আলোচনা। ভারতের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে অনেকে চটেছেন সে ম্যাচের দায়িত্বে থাকা দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ডের ওপর। এমন বিতর্কিত ম্যাচে খুব একটা লড়াই করতে পারেনি বাংলাদেশ। ১৯৩ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে