,

সেমিতে যাবে পাকিস্তান না শ্রীলঙ্কা?

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড, বাংলাদেশের পর ভারত গতকাল রোববার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নাম লিখিয়েছে। আজ সোমবার তাদের সঙ্গী হবে শ্রীলঙ্কা বা পাকিস্তান। গ্রুপ ‘বি’ এর শেষ ম্যাচে ‘অঘোষিত কোয়ার্টার ফাইনালে’ কার্ডিফে মুখোমুখি হবে তারা। ম্যাচের জয়ী দল পৌঁছে যাবে সেমিফাইনালে। হেরে যাওয়া দলকে হয়ে যেতে হবে দর্শক। তাই ম্যাচটিকে ঘিরে দুদলে বিরাজ করছে দারুণ উত্তেজনা। সোফিয়া গার্ডেনে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০মিনিটে।

শ্রীলঙ্কা ও পাকিস্তান দুদলেরই চলতি টুর্নামেন্টটা শুরু হয়েছিল হার দিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লঙ্কানদের হারটা ছিল ৯৬ রানের। আর বৃষ্টি আইনে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ১২৪ রানে হারের লজ্জা পেয়েছিল পাকিস্তান। তবে পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় দুদল। পাকিস্তান ঐ বৃষ্টি আইনেই আইসিসি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকাকে হারায় ১৯ রানে। আর টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ৩২১ রান তাড়া করে ৭ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান সর্বশেষ ৮টা ম্যাচই খেলেছে লঙ্কান মাটিতে। ২০১৪ সালে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা। ২০১৫ সালে সর্বশেষ সফরে ৫ ম্যাচের সিরিজ ৩-২ এ জিতেছিল পাকিস্তান। সর্বশেষ এই পরিসংখ্যান বলছে, দুই দলের মুখোমুখি সাক্ষাতে লড়াইটা হাড্ডাহাড্ডি। ৮ ম্যাচের মধ্যে দুদলই জিতেছে সমান ৪টি করে খেলা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের