,

জনসেবা করে সমালোচিত আমিশা প্যাটেল!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা তাদের জীবনের ব্যক্তিগত বিশেষ দিনগুলোতে নানান ধরনের কাজ করে থাকেন। তেমনি গত ৬ জুন ছিলো বলিউড তারকা আমিশা প্যাটেলের জন্মদিন। আর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও গিফট প্রাপ্তিসহ সকল আনুষ্ঠানিকতাই পালন করেছেন তিনি।

একই সাথে পূজো দিয়েছেন মন্দিরে এবং দরিদ্র মানুষদের মধ্যে খাবারও বিতরণ করেন আমিশা। আর বিপত্তিটা বাঁধে সেখানেই। খাবার বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করে আমিশা লিখেন, ‘দরিদ্র লোকদের মাঝে খাবার বিতরণ করতে পেরে খুব ভালো লাগলো।’

ছবিটির ক্যাপশনে লেখা ‘দরিদ্র’ শব্দটিই পছন্দ হয়নি আমিশার অনেক ভক্তের। তারা ফিরতি টুইটে আমিশাকে ব্যাপক সমালোচিত করেন। কেউ কেউ বলেন আর্থিকভাবে কেউ কম আয় করলেই সে দরিদ্র হয়ে যায় না। আর জনসেবা এভাবে ঢাকঢোল পিটিয়ে করা উচিত না।

শেষ খবর পাওয়া পর্যন্ত সমালোচনা এড়াতে আমিশা তার টুইটার পোস্টটি সরিয়ে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা