,

এফডিসিতে গানের শুটিংয়ে বাপ্পী-মিম

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালনা করছেন ‌‘দুলাভাই জিন্দাবাদ’ নামের ছবি। নির্মাতা আগেই জানিয়েছেন, ছবির দৃশ্যধারনের কাজ শেষ। বাকি রয়েছে শুধু দুটি গানের শুটিং। আজ রোববার (১১ জুন) থেকে এফডিসির একটি ফ্লোরে গানের শুটিং শুরু হয়েছে।

গানের শুটিংয়ে অংশ নিচ্ছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। আজকে শুটিং চলা গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা ও ইমরান। গানটিতে কোরিওগ্রাফি করছেন সাঈফ খান কালু। বাপ্পী জানানেল, ‘রোমান্টিক ধাঁচের একটি গানের শুটিং শুরু হলো আজ থেকে। চলবে আগামীকালও। বেশ চমৎকার আয়োজনে গানটির দৃশ্যায়ণ হচ্ছে।’

মিম বলেন, ‘বাপ্পীর সঙ্গে এর আগে ‘সুইটহার্ট’, ‘দাগ’, ‘আমি তোমার হতে চাই’ ছবিগুলোতে কাজ করেছি। আমরা আবারও জুটি হয়ে আসছি। এই ছবির গল্প ও নির্মাণে বৈচিত্রতা থাকছে। আশা করছি ছবিটি গ্রহণ করবেন দর্শক। দলবেঁধে সবাই হলে গিয়ে ছবি দেখবেন।’

ছবির নির্মাতা মনতাজুর রহমান আকবর বলেন, ‘এই গানটি ছাড়া আরও একটা গানের শুটিং বাকি আছে। সেটা ঢাকার বাইরে শুটিং করবো।’ কবে নাগাদ ছবিটি মুক্তি দেয়া হবে জানতে চাইলে নির্মাতা আকবর বলেন, ‘গানের শুটিংয়ের পর ডাবিং হবে, কালার কারেকশান হবে, ডিজিটালে মুভ হবে। পোস্ট প্রোডাকশনের সমস্ত কাজ শেষ হলে রিলিজ নিয়ে ভাববো। তবে আশা করছি, এই বছরেই মুক্তি দেয়া হবে।’

গেল ফেব্রুয়ারি মাসে শুরু হয় ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির শুটিং। রাজেশ ফিল্মসের ব্যানারে এ ছবির প্রযোজক নাদির খান। ছবিতে দুলাভাই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ডিপজল ও তার শালী চরিত্রে আছেন মিম। মৌসুমীকে দেখা যাবে মিমের বড় বোন অর্থাৎ ডিপজলের স্ত্রীর চরিত্রে।

এছাড়াও ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আহমেদ শরীফ, দিলারা ইসায়মিন, অমিত হাসান, অরুণা বিশ্বাস, নাদির খান, ইলিয়াস কোবর প্রমুখ। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

এ জাতীয় আরও খবর

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা