,

দুর্ঘটনার কবলে জেনিফার লরেন্সের ব্যক্তিগত বিমান

news-image

বিনোদন ডেস্ক : অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী জেনিফার লরেন্সের ব্যক্তিগত জেট প্লেনের দুটি ইঞ্জিন নষ্ট হয়ে গেলে বিমানটি বাফেলোতে জরুরী অবতরণে বাধ্য হয়। গতকাল শনিবার মার্কিন এই অভিনেত্রী তার নিজের শহর কেনটাকির লুইসভিলে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে ডেইলি মেইলের খবরে বলা হয়েছে। জেনিফারের মুখপাত্র জানিয়েছেন, পরিবারের সঙ্গে দেখা করতে লুইসভিলে যাচ্ছিলেন তিনি। আর এ সময়ই এই দুর্ঘটনাটি ঘটে। তবে অক্ষত অবস্থাতেই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তিনি। এতে কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি। উল্লেখ্য, ২৬ বছর বয়সী এই অভিনেত্রী ফোর্বস ম্যাগাজিনের তৈরী তালিকা অনুযায়ী ২০১৫ সালের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন। ২২ বছর বয়সে লরেন্স টিফ্যানি ম্যক্সওয়েলের নির্দেশনায় একটি রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘সিলভার লিঙিস প্লেবুক’ এ অভিনয় করেন। এই অভিনয়ের জন্যে তিনি দর্শকজনপ্রিয়তা এবং কয়েকটি পুরস্কার লাভ করেন। পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য ছিল গোল্ডেন ‘লোব অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস’ এবং ‘অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস’। এই পুরস্কার জয়ের মাধ্যমে তিনি অস্কারে দ্বিতীয় সর্বকনিষ্ঠ সেরা অভিনেত্রীর খেতাব লাভ করেন। ২০১৩ সালে কমেডি ‘ড্রামা অ্যামেরিকান হাসেল’ এ অভিনয়ের জন্যে লরেন্স ‘গোল্ডেন গোল্ডেন গ্লোব পুরস্কার’, ‘বাফটা অ্যাওয়ার্ড’ এবং তৃতীয়বারের মত ‘অ্যাকাডেমি পুরস্কার’ জয় করেন। সম্প্রতি তিনি শেষ করেছেন তার পরবর্তী সিনেমা ‘রেড স্প্যারো’র কাজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে