,

রমজান মাস, তাই পার্টি করেনি মাশরাফিরা

news-image

 

স্পোর্টস ডেস্ক :প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠলো বাংলাদেশ। যদিও আইসিসির গুরুত্বপূর্ণ আসরটির শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। উদ্বোধনী ম্যাচে ৩০০ এর উপরে স্কোর করেও স্বাগতিক ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারতে হয়েছে তাদের। এরপর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত। ওই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের পারফরম্যান্স আশাব্যঞ্জক ছিল না।

তবে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাহমুউল্লাহ ও সাকিবের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। তাতে সেমিফাইনালের আশা টিকে থাকে। এরপর ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হেরে গেলে সেমির টিকিট পেয়ে যায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডকে হারানোর পর মাশরাফি-সাকিব-তামিমরা কোনো পার্টি করেননি। কারণ রমজান মাস। শুক্রবার রাতে কোনো পার্টি হয়েছিল কিনা? এমন প্রশ্নের জবাবে চণ্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘এখন রমজান মাস। তারা (বাংলাদেশের ক্রিকেটাররা) উপবাস করেছে। গত রাতে তাই পার্টি হয়নি।’

গোটা টুর্নামেন্টে দারুণ খেলেছেন টাইগাররা। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে মাশরাফিদের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। কোচ হাথুরুর কণ্ঠেও ফুটে উঠেছে তা, ‘হ্যাঁ, পুরো আসরেই ছেলেরা ভালো ক্রিকেট খেলেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ছাড়া।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের