,

প্রেমিকের সঙ্গে সোনমের জন্মদিন

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী। এমন গুঞ্জন বহুদিন ধরেই বলিপাড়ায় উড়ছে। কিন্তু তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে বরাবরই মুখে কুলুপ এঁটেছেন সোনম।

গত ৯ জুন ছিল সোনমের জন্মদিন। তার বিশেষ দিনে বলিপাড়ার অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু কোনো পার্টির আয়োজন করেননি এই অভিনেত্রী। বরং ঘরোয়া আয়োজনে এই দিনটি কাটিয়েছেন। তবে ঘরোয়া অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কথিত প্রেমিক আনন্দ।

জন্মদিনে কেক কাটার একটি ভিডিও সোনম তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাস্তবতা ভুল, স্বপ্ন সত্যি। নিজের ওপর বিশ্বাস রাখুন। তা হলেই আপনি যা করতে চাইছেন, তা থেকে কেউই আপনাকে আটকাতে পারবে না।’ ভিডিওতে দেখা যায়, কেক কাটছেন সোনম। এ সময় আনন্দ আহুজা, সোনমের বোন রিয়াসহ তার ঘনিষ্ঠ কজন বন্ধু উপস্থিত ছিলেন।

শুধু তাই নয়, ফুল আর বাহারি বেলুন দিয়ে বাড়ি সাজিয়েছিলেন আনন্দ। সোনমের পছন্দের কেকও নাকি তিনি অর্ডার দিয়েছিলেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের