,

ঈদের প্রধান জামাত সাড়ে ৮টায়

news-image

জাতীয় ঈদগাহ ময়দানে এবছর ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত হবে।

রবিবার ধর্ম মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে সভা শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান সাংবাদিকদের জানান।

আসন্ন ঈদে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, তবে সরকার সতর্ক দৃষ্টি রাখছে। দক্ষিণ সিটি করপোরেশন ঈদগাহ ময়দানের প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। জাতীয় ঈদগাহে ঈদের জামাতের নিরাপত্তা বিধানে প্রস্তুত থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ বা ২৭ জুন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

ধর্মমন্ত্রী জানান, মুসলিম দেশের কূটনৈতিকদের ঈদের জামাতে উপস্থিত থাকতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের