,

টস জিতে ফিল্ডিংয়ে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির ১১তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের দলপতি বিরাট কোহলি।
ওভালে ‘বি’ গ্রুপের এই ম্যাচটি হতে যাচ্ছে ‘অঘোষিত’ কোয়ার্টার ফাইনাল। যে দলই জিতবে তারাই সেমি ফাইনালে উঠে যাবে।
গ্রুপের অপর দুই দল পাকিস্তান-শ্রীলঙ্কা সোমবার মুখোমুখি হবে। যারা জিতবে তারা শেষ চারে পৌঁছাবে।
গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুরু করেছিল ভারত। তবে, দ্বিতীয় ম্যাচে বড় সংগ্রহ দাঁড় করিয়েও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বসে টিম ইন্ডিয়া।
এদিকে, দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে বসে।
‘এ’ গ্রুপের চার দল স্বাগতিক ইংল্যান্ড, বাংলাদেশ, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের খেলা শেষ। তিন ম্যাচের তিনটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পৌঁছেছে স্বাগতিক ইংল্যান্ড। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিদায়ে বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে পৌঁছে। টাইগারদের প্রতিপক্ষ হিসেবে সেমিতে থাকবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের