,

সাভারে ছাত্রী নির্যাতিত: শিক্ষক আটক

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের পরে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ওই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষক শিক্ষককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

সাভার মডেল থানার এসআই সুমন জানান, গত ৯ জুন বিকেলে সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) সাভারের শিমুলতলা থেকে অপহরণ করে নিয়ে যান একই প্রতিষ্ঠানের কলেজের সহকারী শিক্ষক জসিম উদ্দিন। পরে শিক্ষার্থীকে ঢাকার একটি হোটেলে নিয়ে রাতভর ধর্ষণ করেন ওই শিক্ষক। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার সাভার মডেল থানায় একটি অপহরণের মামলা করলে পুলিশ আজ সকালে ওই শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় আশুলিয়ার জিরাবো থেকে উদ্ধার করে।

এ ঘটনায় ধর্ষক শিক্ষক জসিম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার পরে ওই শিক্ষকের পরিবার থানার সামনে আসলে এলাকাবাসী ধাওয়া দিলে তারা দৌড়ে পালিয়ে যায়।

শিক্ষকের দ্বারা স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হওয়ায় সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই সুমন জানান অপহরণের পরে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেছে ওই শিক্ষক। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে আজ আমরা পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছি ও ধর্ষক শিক্ষককে দুপুরে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

এদিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন কিসের ধর্ষণ হয়েছে? বিষয়টি আমার জানা নেই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে