,

শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ রোববার (১১ জুন)। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৬ জুলাই তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন মুক্তি পান তিনি। এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় নির্বাচনের মধ্যদিয়ে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করেন শেখ হাসিনা। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে টানা দ্বিতীয় দফা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করছেন তিনি।

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ, সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাবেন।

কারাগারে থাকাকালে শেখ হাসিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবির মুখে, আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ক্রমাগত আন্দোলন এবং আপোষহীন মনোভাবের কারণে ওই সময়ের তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের