,

প্রিয়াঙ্কা এবার নাক বিতর্কে!

news-image

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময় পোশাক বিতর্কে জড়ান প্রিয়াঙ্কা চোপড়া। সেই ঝড় না থামতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও সমালোচনার শিকার হলেন তিনি। এবারের প্রসঙ্গ তার নাক ও প্লাস্টিক সার্জারি।

‘বেওয়াচ’ ও ‘কোয়ান্টিকো’র পালা শেষ। এবার দেশে ফিরতে চলেছেন দেশি গার্ল। এই নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। খুশিতে নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ছবি পোস্ট করেন তিনি। আর সেই ছবিকে ঘিরে দানা বাঁধে বিতর্ক।

প্রিয়াঙ্কার ভক্ত অনুসারীদের একাংশের বক্তব্য, নাক সার্জারি করিয়েছেন প্রিয়াঙ্কা। কেউ বলেছেন, নাক সার্জারির আগে বেশি ভালো লাগত তাকে। আবার একাংশের মতে, এখন বেশি ভালো লাগছে। অনেকে আবার এসব নিয়ে আদৌ মাথা ঘামাতে রাজি নন। প্রিয়াঙ্কা সবসময় সুন্দর, বলছেন তারা।

যদিও প্রিয়াঙ্কার নাক সার্জারির খবর সামনে আসার ঘটনা এই প্রথমবার নয়। এর আগে শোনা গেছিল একাধিক প্লাস্টিক সার্জারি করিয়েছেন প্রিয়াঙ্কা। সেসব নিয়ে মুখ খোলেননি এই অভিনেত্রী।

বলিউড অভিনেত্রীদের নাক সার্জারির ঘটনা এই প্রথম নয়। কঙ্গনা রানাউত, কারিনা কাপুর খান, আনুশকা শর্মা, শিল্পা শেঠির মতো তারকারা নিজেদের সুন্দর দেখাতে একাধিকবার ছুড়ি কাঁচির নিচে সঁপে দিয়েছেন নিজেদের।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে