,

আবারও র‌্যাংকিং ছয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে নিউজিল্যান্ডের বিপেক্ষ দুরন্ত জয় দিয়ে ফের র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। এর আগে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত ওয়ানডে র‌্যাংকিংয়ের ছয়ে উঠে এসেছিল বাংলাদেশ। তবে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর আবারও সাতে নেমে যায় টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবারো সেই নিউজিল্যান্ডকে হারিয়ে লঙ্কানদের টপকে নিজেদের হারানো অবস্থান পুনরুদ্ধার করেছে মাশরাফিবাহিনী।

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে বাংলাদেশ ৯৫ পয়েন্ট নিয়ে আছে সাতে। আর ৯৪ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে শ্রীলঙ্কা। ফলে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি র‌্যাংকিংয়ের আপডেট প্রকাশ করলেই বাংলাদেশ শ্রীলঙ্কাকে টপকে আবারও ছয়ে চলে আসবে। সেই সঙ্গে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পথ আরও সুগম হবে।

এর আগে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে ৯৩ পয়েন্ট নিয়ে আইসিসি র‌্যাংকিংয়ে ছয় নম্বরে উঠে যায় বাংলাদেশ। ওই সময় শ্রীলঙ্কার সঙ্গে সমান রেটিং পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ছয় নাম্বারে থাকে বাংলাদেশ। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটের ব্যবধানে পরাজয়ের কারণে ১ রেটিং পয়েন্ট কমে যায় বাংলাদেশের। সেখানে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতকে হারালে শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৯৪ হয়। আর নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের রেটিং এখন ৯৫।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের