,

ঘরে বসেই তৈরি করুন টুথ পাউডার

news-image

স্বাস্থ্য ডেস্ক : ঝকঝকে হাসির জন্য চাই সুস্থ দাঁত। আর সুস্থ দাঁতের জন্যে প্রতিদিন ব্রাশ করা দরকার। প্রতিদিনের একঘেয়ে টুথপেস্ট থেকে রেহাই পেতে অনেকেই টুথ পাউডার ব্যবহার করেন। চাইলে অবশ্য ঘরে বসেই আপনি বানিয়ে নিতে পারেন আপনার পছন্দের ফ্লেভারের টুথ পাউডার।

শুরু করার আগে দাঁতের দাগ, প্লাক তুলে ফেলতে সক্ষম উপাদান সম্পর্কে জানতে হবে। সহজেই ব্যবহার করা যায় এমন কিছু উপাদান হচ্ছে খাবার সোডা, ক্যালসিয়াম কার্বোনেট। এই উপাদানগুলো যথাসম্ভব ভালভাবে মিহি করে নিতে হবে না হলে এটি দাঁতের এনামেল ও মাড়ির ক্ষতি করতে পারে।

ওরেঞ্জ টুথ পাউডার

উপকরণ : সোডা বাইকার্বোনেট ১ কাপ, ভালমত গুঁড়া করা সামুদ্রিক লবণ ২ টেবিল চামচ, শুকনা কমলালেবুর খোসা গুঁড়া ১ টেবিল চামচ, পিপারমেন্ট তেল ৫ ফোঁটা।

প্রণালী : উপরের সব উপকরণ একসঙ্গে ভালমত মেশাতে হবে যতক্ষণ না পুরোপুরি মিশে যায়। এবার একটি এয়ারটাইট কন্টেইনারে সংরক্ষণ করুন।

দারুচিনি টুথ পাউডার

উপকরণ : ক্যালসিয়াম কার্বোনেট ১/২ কাপ, সোডা বাইকার্বোনেট ১/২ কাপ, পিপারমেন্ট তেল ১০ ফোঁটা, দারুচিনি তেল ৫ ফোঁটা, দারুচিনি গুঁড়া ১ টেবিল চামচ।

প্রণালী : উপরের সব শুকনা উপকরণ একটি বাটিতে নিয়ে ভালভাবে মেশান। এরপর ফোঁটা ফোঁটা করে তেল দিয়ে মেশাতে থাকুন যেন দলা বেঁধে না যায়। এরপর একটি এয়ারটাইট কন্টেইনারে সংরক্ষণ করুন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে