,

একসঙ্গে ফেরদৌস-নওশাবা

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। বাংলাদেশ-ভারত দুই দেশে সমানভাবে সিনেমায় অভিনয় করে যাচ্ছেন তিনি। এছাড়া বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা এবার কাজী নওশাবার সঙ্গে জুটি বেঁধেছেন। তবে কোনো চলচ্চিত্র কিংবা নাটকে নয়। একটি বিজ্ঞাপনচিত্রে তাদেরকে একসঙ্গে দেখা যাবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিজ্ঞাপনে কাজ করছেন ফেরদৌস-নওশাবা জুটি। বর্তমানে মাওয়া ফেরি ঘাটে খিজির হায়াৎ খান পরিচালিত এ বিজ্ঞাপনটির দৃশ্যায়ন করা হচ্ছে বলে রাইজিংবিডিকে জানান ফেরদৌস।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, “প্রচন্ড রোদের মধ্যে ‘এনবিআর’-এর বিজ্ঞাপনের শুটিং করছি। রোদ হলেও কাজটি খুব এনজয় করছি। চমৎকার একটি কাজ হচ্ছে এটি।”

ফেরদৌস অভিনীত ‘পোস্ট মাস্টার-৭১’ সিনেমার শুটিং শেষ হয়েছে। খুব শিগগির এর ডাবিং শুরু করা হবে। এছাড়া ‘মেঘ কন্যা’, ‘কালের পুতুল’, ‘বিউটি সার্কাস’ সিনেমার শুটিং সম্পন্ন করেছেন এ অভিনেতা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের